আঞ্চলিক ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে গতকাল রোববার ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। ক্রিকেট উপকমিটির আহ্বায়ক জহির উদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন। প্রথম দিনে চাঁদপুর অনূর্ধ্ব-১৪ ও কুমিল্লা অনূর্ধ্ব-১৪ দলের মধ্যকার খেলায় চাঁদপুর ছয় উইকেটে জয়লাভ করে।