আঞ্চলিক ক্রিকেটে নীলফামারী জেলা চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ রংপুর বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
গতকাল রংপুর জেলা ক্রীড়া সংস্থা ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার মধ্যে ফাইনাল খেলা হয়। রংপুর জেলা প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জয়ে অবদান রাখার জন্য নীলফামারী দলের রাকিব ম্যাচসেরা নির্বাচিত হয়। রাকিব সর্বোচ্চ ২২ রান করে ও বল হাতে ২২ রান দিয়ে ৫ উইকেট দখল করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করা হয়