আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশ নীতিমালা সহায়ক হয়েছে: রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, গত পাঁচ বছরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক উন্নয়নে বাংলাদেশ নীতিমালা সহায়ক ভূমিকা রেখেছে। এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের উন্নয়ন লক্ষ করা গেছে এবং এ অঞ্চল এখন অনেক স্থিতিশীল।
রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৩ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৩-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভাষণদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দুটি বৃহত্তম বিকাশমান অর্থনীতি ভারত ও চীন উভয়ের মাঝে অবস্থান করছে। ভৌগোলিক কৌশলগত অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান আমাদের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে।’
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২০ জন এবং বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী থেকে চারজন করে মোট ২৮ জন আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১৩তে অংশ নেন।