আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে স্পিকারের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। গণতন্ত্রকে সুসংহত রাখতে গণমাধ্যমের কোনো বিকল্প নেই।
গতকাল রোববার সংসদ ভবনের শপথকক্ষে প্রান্তিক একুশ আয়োজিত বিভিন্ন আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা বলেন।
শিরীন শারমিন বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং তৃণমূলের মানুষের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুফল পৌঁছে দিতে আঞ্চলিক গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংসদ ও বিভিন্ন আঞ্চলিক পত্রিকার সম্পাদকেরা অংশ নেন।
এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মার্টিন চুংগং সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন। তাঁরা আইপিইউর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।