আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষ প্রযুক্তিবিদ গড়ার প্রত্যয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেবে। আয়োজকেরা জানান, আজ সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী আশরাফের প্রতিযোগিতার উদ্বোধন করার কথা। বিকেলে পুরস্কার বিতরণ পর্বে ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার উপস্থিত থাকবেন।