প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধের দক্ষিণে যুমনা নদীর তীরে বালুচরে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার আদলে সিরাজগঞ্জের নয়টি উপজেলার মুসল্লিদের জন্য এই ইজতেমার আয়োজন করা হয়েছে। কাল রোববার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা শেষ হবে। শুরুর দিনে স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।