আঞ্চলিক ভাষাকেও ভালোবাসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৃথিবীতে বিশুদ্ধ ভাষা বলে কোনো ভাষা নেই। আঞ্চলিক ভাষাকেও আমাদের ভালোবাসতে হবে।’
গতকাল শনিবার কুষ্টিয়া অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম। এইচএসবিসি, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এ ভাষা প্রতিযোগের আয়োজন করে।
কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে সকাল সোয়া ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের উদ্বোধন করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলা রানী দে। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম।
প্রতিযোগে রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। ভাষা নিয়ে তাদের মধ্যে কাজ করেছে উচ্ছ্বাস, উন্মাদনা।
৪০ মিনিটের পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় সংগীতে তুমিও আছে, তুইও আছে—এটা কেন; কবিতার মধ্যে সাধু-চলিতের মিশ্রণ চলে, কিন্তু গদ্যে চলে না কেন—এ রকম নানা বুদ্ধিদীপ্ত ও কৌতূহলী প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর ও মোহামঞ্চদ আজম, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রোজী আহমেদ, মানিকগঞ্জের দেবেন্দ্রনাথ সরকারি কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক সাইফুল আলম। ভালো প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
প্রথম আলোর বার্তাকক্ষের সমন্বয়ক অরুণ বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক, এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান ও কুষ্টিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমাম মেহেদী।
প্রতিযোগিতায় প্রাথমিক বিভাগে প্রথম হয়েছে অয়ালিদ হাসান, প্রতীক রসুল, শাবাজ ইসলাম, নাশিয়া তাসনিম ও আহনাফ উজ্জামান। দ্বিতীয় হয়েছে জারিন ফেরদৌস, এমাজ বিন আলমগীর, মাহিন শাহরিয়ার, আর্থ মিত্র ও হাবিবা জাহান। তৃতীয় হয়েছে এহসান হক, জবায়ের আল আমিন, এস এম সাফওয়ান ইস সামাদ, অন্দ্রার হান্না ও ফরহাদ বিশ্বাস।
নিম্নমাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে রাফিয়া তাহসিন, সাফায়েত ইসলাম, নাফিস ফুয়াদ, আফিয়া আনজুম ও রাইসা খান। দ্বিতীয় হয়েছে তানভির ইসলাম, সাব্বির রহমান, তাজমিলুর রহমান, আরাফা বুশরা সারাহ ও ফারহানা রহমান। তৃতীয় হয়েছে নহলি আকাশ নীলা, নাঈমূল ইসলাম, ফাহিম শাহরিয়ার, প্রত্যয় রসুল রাফি ও সাই আবদুল্লাহ।
মাধ্যমিক পর্যায়ে প্রথম বিজয়ী জাওয়াদ বিন খালেক, জান্নাতুল মাওয়া জ্যোতি, সুদীপ সেন, আলিফ রুবাইদা ও ফাতেমাতুজ্জহোরা। দ্বিতীয় হয়েছে খায়রুল আনাম, নাদিম উল আবেদীন, ফাতেমা তুর জোহরা, ফাত্তাহানা ইয়াসমিন ও কাজী মেহেবুবা। তৃতীয় হয়েছে বিভা পোদ্দার, ইমতিয়াজ আহমেঞ্চদ, রেজিনা আহমেঞ্চদ, স্মাইল মুহামঞ্চদ ও আতিয়া ইবনাত বুশরা।
উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে রাদ শারার শুভ্র, মিতা সরকার, সাঈদা তাবাসসুম, সুমাইয়া নাজনিন ও শাকী রেজওয়ানা। দ্বিতীয় হয়েছে অনন্যা বিশ্বাস, মাজহারুল ইসলাম, ফয়সাল জাহাঙ্গীর, রেজাউল নুরী ও এইচ এম ফজলে রাব্বী। তৃতীয় হয়েছে স্বপ্না খাতুন, অনুপ কুমার কর্মকর, রিদওয়াদুল ইসলাম, আমিনুল হক ও শাকিল আহমেদ।
আর সেরাদের সেরা হয়েছে কুষ্টিয়া সরকারি বালিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রাফিয়া তাহসিন।