আঞ্চলিক সংবাদপত্রকে খাটো করে দেখার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দৈনিকে স্থানের অভাবে যে আকারে সংবাদ প্রকাশিত হয়, আঞ্চলিক পত্রিকায় তার চেয়ে বিস্তারিত আকারে প্রকাশিত হয়। আঞ্চলিক পত্রিকা টিকিয়ে রাখতে অর্থ ও পরিচালনার জন্য কঠোর পরিশ্রম করেন সম্পাদক। তাই আঞ্চলিক সংবাদপত্রকে কোনোভাবে খাটো করে দেখার কিছু নেই।
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা কমলকুঁড়ির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে গত রোববার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বিশিষ্ট জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী।
কমলকুঁড়ির সম্পাদক পিন্টু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলী আজগর মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক ইসহাক কাজল। বক্তব্য দেন সাংবাদিক আবদুল হান্নান, মুজিবুর রহমান, বিশ্বজিৎ রায়, শাহীন আহমদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির এলাহী, মিজানুর রহমান, সানোয়ার হোসেন, লেখক আহমদ সিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে কমলকুঁড়ির পঞ্চম বর্ষে পদার্পণের শুভ কামনা করা হয়।