আঞ্চলিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক কোম্পানির আইনবিরোধী কৌশলী বিজ্ঞাপনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) সিলেট অঞ্চলের নেতারা। গতকাল বেলা ১১টায় নগরের শাহি ঈদগাহ এলাকায় আয়োজিত সংগঠনের এক আঞ্চলিক সভা থেকে এ আহ্বান জানানো হয়। সংগঠনের নির্বাহী কমিটির সদস্য শাহ সুহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, মনোয়ার জাহান চৌধুরী, দিপু সিদ্দিকী, অহি আলম রেজা, সুনীল সিংহ প্রমুখ।