প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃহত্তর ফরিদপুরের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের কবি জসীমউদ্দীন হলে এ সম্মেলনের উদ্বোধন করেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই। ফরিদপুর কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি আক্কাস আলী মিয়ার সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাদল কৃষ্ণ বিশ্বাস, জাহাঙ্গীর আলম বিশ্বাস, ইউনুস মিয়া প্রমুখ। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেিণর কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। ফরিদপুর অফিস