আট আদিবাসীর নিঃশর্ত মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীিঘনালা উপজেলার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবি-পুলিশের অপ্রীতিকর ঘটনার পর দায়ের করা মামলায় গ্রেপ্তার আট আদিবাসীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে পাহাড়ের তিনটি সংগঠন।
গতকাল সোমবার এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সভাপতি পরিতোষ চাকমা এ দাবি জানান।
বিবৃতিতে উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে ক্ষতিপূরণসহ নিজ জমিতে পুনর্বাসনের দাবিসহ বিভিন্ন দাবি জানানো হয়৷