প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় গণডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া আট আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে লালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারিক মোর্শেদ সিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, দুপুরে আসামি মইদুল, সান্টু, শাহজাহান, টুটুল, বজলুর রহমান, আবু তালেব, সাজেদুল ও গিয়াস উদ্দিনকে লালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।