আট আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামে খাদ্য বিভাগের তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় আট আসামিকে গতকাল রোববার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল।
ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদাম ও বিশেষ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি কেন্দ্রীয় খাদ্যগুদাম শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে আনু দারোগাসহ পলাতক আট আসামি গতকাল দুপুট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক আহসান হাবিব জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই নিম্নমানের চাল না নেওয়ায় আনোয়ার হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন শ্রমিক সদর উপজেলার খাদ্য পরিদর্শক (কারিগরি) আলাউদ্দিনসহ তিন কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় ২৯ জুলাই আলাউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আনোয়ারসহ ১০ জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মাহবুবুর রহমান দ্রুত বিচার আইনের মামলার বিশেষ ট্রাইব্যুনালে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।