আট উপজেলার ৪৬৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার দিনাজপুরের ৪৫টি, ময়মনসিংহের গৌরীপুরের ১০টি, শেরপুরের নকলা উপজেলার ৯টি ও নীলফামারী সদরের ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের ৪৬৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ী, বোঁচাগঞ্জ ও কাহারোল উপজেলার ৩৫টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৩১৮টি। এর মধ্যে প্রশাসন ১৮৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে।
ময়মনসিংহ: গৌরীপুরের ইউএনও মর্জিনা আক্তার বলেন, উপজেলার ৯৭ কেন্দ্রের মধ্যে ৪৮টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শেরপুর: নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে পুলিশ।
নীলফামারী: সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রের সব কটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। পুলিশ প্রশাসন ওই ৪৫টি ভোটকেন্দ্রের সব কটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করছে।