আট কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ নগরের বাকলিয়া থানাধীন কর্ণফুলী তৃতীয় সেতু ও লালদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ও গত শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। বাকলিয়া থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নূর উদ্দিন (৩৫), হোসেন আহম্মদ (২৮) ও আবদুর রহমান (২৩)। তাঁদের মধ্যে নূর উদ্দিনের কাছে দুই কেজি, হোসেন ও রহমানের কাছে দেড় কেজি করে গাঁজা পাওয়া যায়। এদিকে গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে লালদীঘির পশ্চিমপাড়ে হোটেল নিঝুমে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মো. শফি উল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।