আট কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার রাতে আট কেজি সোনাসহ আসিফ হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যা ব। শুল্ক সূত্র জানায়, বিকেলে দুবাই থেকে একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে আগেভাগে অবস্থান নেওয়া র্যা ব সদস্যরা আট কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তির পাসপোর্টে দেখা যায়, তাঁর নাম আসিফ হোসেন, ভারতের নাগরিক। তিনি সোনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক বিভাগের সহকারী কমিশনার কাজী ইরাজ ইশতিয়াক প্রথম আলোকে বলেন, আসিফ সোনা চোরাচালান দলের সদস্য। তাঁকে র্যা ব সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন।