আট কোটি টাকার সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আট কোটি টাকার ১৩৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এসব সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ১৩৮টি সোনার বারের ওজন প্রায় ১৬ কেজি।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে জানান, দুবাই থেকে একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে রাত সাড়ে আটটায়। সব যাত্রী চলে যাওয়ার পর পরিত্যক্ত অবস্থায় একটি লাগেজ পাওয়া যায়। বৈদ্যুতিক সরঞ্জামের এ লাগেজের মধ্যে এসব সোনার বার পাওয়া যায়।
গতকাল রাত ১০টায় অথেলো চৌধুরী জানান, লাগেজটির মালিক হিসেবে একজন যাত্রীকে সন্দেহ করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পরই তাঁকে আটক করা হবে।
টেবিল ফ্যানের ভেতরে সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর টেবিল ফ্যানের ভেতর থেকে ১৬টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গত শুক্রবার সকালে এসব সোনার বার উদ্ধার করা হয়।