আট কোটি টাকার চিনিসহ জাহাজডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে যাওয়ার পথে সন্দ্বীপ চ্যানেলে অপরিশোধিত চিনিবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গত বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার পর গত শুক্রবার রাতে এটি ডুবে যায়।
জানা গেছে, ডুবে যাওয়া এক হাজার ৭৫০ টন চিনির আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা। মেঘনা গ্রুপ ব্রাজিল থেকে এসব অপরিশোধিত চিনি কারখানায় শোধন করে বাজারজাত করার জন্য আমদানি করেছিল।
মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক কাজী মো. নাজমুল হুদা বলেন, জাহাজ ও পণ্য উদ্ধার করতে চট্টগ্রাম থেকে দুটি লাইটার জাহাজ পাঠানো হয়। গত শুক্রবার দিনভর চেষ্টা করে জাহাজ ও পণ্য উদ্ধার করতে না পেরে জাহাজ দুটি ফিরিয়ে আনা হয়।