আট গাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় গতকাল রোববার ভোর ছয়টার দিকে আটটি গাড়িতে ডাকাতি হয়েছে। গাড়িগুলো পর্যটকদের নিয়ে টেকনাফ যাচ্ছিল। ডাকাতদল পর্যটকদের কাছ থেকে মোবাইল ফোনসেট, স্বর্ণালংকারসহ টাকা লুটে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে র্যাব ও পুলিশ একজনকে আটক করেছে।