আট ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝনদীতে ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে নৌপথটিতে নৌযান চলাচল আবারও শুরু হয়। নোঙর করে রাখা ফেরিগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে।