আট ঘণ্টা পর নৌযান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল আটটার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিরাজুল হকের ভাষ্য, ঘন কুয়াশার কারণে এ নৌপথটিতে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে যৌযান চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে নয়টি ফেরি নোঙর করে রাখা হয়। বন্ধ হয়ে যায় লঞ্চ ও ট্রলারসহ অন্যান্য নৌযান চলাচল। সকাল আটটার দিকে কুয়াশা কমলে নৌযান চলাচল শুরু হয়।