আট ঘণ্টা পর লঞ্চসহ ১২০ পর্যটক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন বলেশ্বর নদের বাতিঘাটা চর থেকে শুক্রবার বিকেলে ১২০ পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড। সুরভী-১ লঞ্চে সুন্দরবনের কটকায় যাওয়ার পথে শুক্রবার সকালে তাঁরা বলেশ্বর নদের বাতিঘাটা চরে আটকা পড়েন। পর্যটকের দলে ছিলেন বামনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহরাব হোসেনসহ কয়েকজন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবার।পাথরঘাটা কোস্টগার্ডের কনটিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ জানান, সুন্দরবনের কটকায় যাওয়ার পথে ১২০ জন পর্যটকসহ সুরভী-১ লঞ্চ বলেশ্বরের বাতিঘাটা চরে আটকা পড়ে। পাথরঘাটা কোস্টগার্ড কনটিনজেন্টের সদস্যরা প্রায় আট ঘণ্টা পর তাঁদের উদ্ধার পাথরঘাটায় নিয়ে আসেন। বামনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বলেন, ‘আমরা লালদিয়া অতিক্রম করে বাতিঘাটা চর নামক স্থানে লঞ্চ নিয়ে আটকা পড়ে যাই। ওইখানে হাঁটুসমান পানি ছিল। তা ছাড়া ওই স্থান থেকে নিকটেই সুন্দরবন। এ জন্য নিরাপত্তার কারণে পাথরঘাটা কোস্টগার্ডের সহযোগিতা চাই। কোস্টগার্ডে আমাদের প্রায় আট ঘণ্টা পর উদ্ধার করে নিয়ে আসে।’