আট ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি গ্রামে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আটটি টিনের ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামের মমিনুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান মমিনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ওই চার পরিবারের প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।