প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে আট জুয়াড়ির প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান। থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রাতে উপজেলার খন্দকারটোলা এলাকার একটি ঘরে জুয়া খেলার সময় খন্দকারটোলা গ্রামের গোলাপ হোসেন, মো. বাবু, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, জহুরুল ইসলাম, মো. নূরনবী; মামুরশাহী গ্রামের রিয়াজ উদ্দিন ও উত্তরসাহাপাড়ার জব্বার আলী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ওই জরিমানা করেন।