প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা শিকার ও বিক্রির দায়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলার মোহনপুর গ্রামের মো. খোরশেদ আলম, মো. ছানাউল্লা, মো. নজরুল, মো. রুবেল ও মো. আলামীনকে দুই বছর করে এবং বাহাদুরপুর গ্রামের ডালিম ঢালী, মজিবুর রহমান এবং ওমর আলীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি