আট ডিজিট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় সাত হাজার (‘৮৩৫’ এবং ‘৮৩৬’ গ্রুপের) টেলিফোন নম্বর আট ডিজিটে পরিবর্তন করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে এ পরিবর্তন শুরু হবে। পুরোনো নম্বরের শেষ চার ডিজিট অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে। যেমন: আগের ‘৮৩৫০০০১’ নম্বরের পরিবর্তিত আট ডিজিটের নম্বর হবে ৫৮৩১০০০১।
পুরোনো নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিশিয়াল ওয়েবপেজে www.btcl.gov.bd পাওয়া যাবে। এ ছাড়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকদেরও তা টেলিফোনে জানিয়ে দেওয়া হবে। টেলিফোন নম্বর পরিবর্তন-সম্পর্কিত তথ্য জানতে অফিস চলাকালীন ৯৩৫৮৩৫২ ও ৯৩৫৬০৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিটিসিএল অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।