প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্য বিলোপ আইন ’১৪ প্রণয়নসহ আট দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার মানববন্ধন হয়। বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন কৈলাস চন্দ্র রবিদাস, বিক্রম বাশফোড়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।