আট দফা দাবি আদায়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দফা দাবি আদায়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়স ৬৫ বছর করা, শিক্ষানীতি ২০১০-এর আলোকে শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠন ও বেতন কাঠামো প্রবর্তন, সরকারি শিক্ষকদের মতো বাড়িভাড়া ও আবাসনসুবিধা প্রবর্তন, পার্বত্য এলাকায় কর্মরত ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ পাহাড়ি ভাতা চালু ইত্যাদি আট দফা দাবির অন্যতম।অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাকশিসের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, ফাউজুল কবির, সমীর দাশ, ইসহাক উদ্দিন চৌধুরী, স্বপন নাথ, মোহাম্মদ আলী, সুজিত দাশ, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) থেকে বঞ্চিত হাজার হাজার শিক্ষককে বর্তমান স্কেলে বেতন, চিকিৎসা-ভাতা দেওয়া হচ্ছে না। সরকার শূন্য পদেও এমপিও বন্ধ রেখেছে।