আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত
‘কৃষি, কৃষক ও দেশ বাঁচাও’—এ আহ্বান সামনে রেখে আট দফা দাবিতে ফরিদপুর ও রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর ও রাজবাড়ী শাখা এসব কর্মসূচি পালন করেছে।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে কর্মসূচি চলাকালে কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কানাইলাল গাঙ্গুলির সভাপতিত্বে বক্তব্য দেন রফিকুজ্জামান, আবদুর রহমান, মান্নান ফকির প্রমুখ।
আট দফা দাবির মধ্যে রয়েছে কৃষিপণ্যের লাভজনক দাম নিশ্চিত করা, কৃষকদের কাছ থেকে ফসল কেনা, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করা, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, হিমাগার নির্মাণ করা, বিএডিসি সচল করাসহ শস্যবিমা চালু করা, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী সময়ে কৃষি পুনর্বাসনের জন্য স্থায়ী কর্মসূচি গ্রহণ, যুদ্ধাপরাধীদের বিচারসহ জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা।
একই সময়ে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালে জেলা কৃষক সমিতির সভাপতি মুজিব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী প্রমুখ।:n:
��� �`���য়েছে। দিনের বেলা এ সড়ক দিয়ে ট্রাকের বেপরোয়া চলাচলে আতঙ্কিত হয়ে তাঁরা ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি করে আসছিলেন। দাবি না মানায় বিক্ষুব্ধ লোকজন শুক্রবার রাতে কয়েকটি ট্রাকে ঢিল ছোড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে ভাঙচুরের শিকার ওই সব ট্রাক পাঠানটুলা এলাকায় রাস্তার ওপর এলোপাতাড়িভাবে ফেলে রেখে ট্রাকচালকেরা চলে যান। এ খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য সড়কগুলো দিয়ে চলাচলকারী ট্রাকগুলোও সড়কের মধ্যে ফেলে রেখে বিক্ষোভ প্রকাশ করেন ট্রাকচালকেরা। এতে সড়কে অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে গতকাল দুপুরে পুলিশ ও জেলা প্রশাসন ট্রাকমালিক ও শ্রমিকসংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে জানান, বৈঠকে পাঠানটুলা এলাকায় ট্রাক ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নগরে ট্রাক চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করার ব্যাপারে সমঝোতা হয়। পরে বেলা তিনটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, সব মিলিয়ে একটানা প্রায় ১৮ ঘণ্টা সরাসরি যান চলাচল বন্ধ ছিল।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, রাত নয়টার দিকে নগরের পাঠানটুলা এলাকায় অন্তত ৩০টি ট্রাক ভাঙচুর করা হয়। সেগুলো ফেলে চালকেরা নিরাপত্তা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি বলেন, ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নগরে ট্রাক চলাচলের নতুন সময়সূচি নির্ধারণের আশ্বাসে মহাসড়কসহ বিভিন্ন সড়কে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেওয়া হয়।