আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষি, কৃষক ও দেশ বাঁচাও’—এ আহ্বান সামনে রেখে আট দফা দাবিতে ফরিদপুর ও রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর ও রাজবাড়ী শাখা এসব কর্মসূচি পালন করেছে।গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে কর্মসূচি চলাকালে কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কানাইলাল গাঙ্গুলির সভাপতিত্বে বক্তব্য দেন রফিকুজ্জামান, আবদুর রহমান, মান্নান ফকির প্রমুখ। আট দফা দাবির মধ্যে রয়েছে কৃষিপণ্যের লাভজনক দাম নিশ্চিত করা, কৃষকদের কাছ থেকে ফসল কেনা, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করা, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, হিমাগার নির্মাণ করা, বিএডিসি সচল করাসহ শস্যবিমা চালু করা, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী সময়ে কৃষি পুনর্বাসনের জন্য স্থায়ী কর্মসূচি গ্রহণ, যুদ্ধাপরাধীদের বিচারসহ জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। একই সময়ে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালে জেলা কৃষক সমিতির সভাপতি মুজিব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী প্রমুখ।