আট দফা দাবিতে কৃষক সংগ্রাম সমিতির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের কাছে গতকাল মঙ্গলবার দুপুরে আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখা।এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।কৃষক নেতা মো. ছাদির মিয়ার সভাপতিত্বে ও রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন কৃষক নেতা সুজন মিয়া ও জাহাঙ্গীর আলম। এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাতো কুর্মী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়াসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।