আট দিন ধরে তাহিরপুর জনতা উচ্চবিদ্যালয়ের পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দ্বন্দ্বের কারণে আট দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছেন না সহকারী শিক্ষক ও কর্মচারীরা।সহকারী শিক্ষক ও কর্মচারীরা জানান, প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত তাঁরা বিদ্যালয়ে যাবেন না। বিষয়টি জানিয়ে তাঁরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সমস্যাটি রাজনৈতিক। ঘটনার পেছনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান ইন্ধন জোগাচ্ছেন।আবুল হোসেন খান বলেন, ‘প্রধান শিক্ষক জেলা শহরে পরিবার নিয়ে থাকেন। তিনি কোনো মাসে বিদ্যালয়ে এক দিনও আসেন না। নিয়মিত বিদ্যালয়ে আসতে বলায় তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, তিনি আবুল হোসেন খানের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়েছেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহিরপুরের ইউএনও মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, শিক্ষকেরা রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।