আট দিন পর ভাসল জেলের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাট-সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যাওয়া নৌকার জেলের লাশ আট দিন পর গতকাল রোববার ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ২৭ জানুয়ারি রাতে একটি মালবাহী কার্গোর ধাক্কায় জেলেনৌকাটি ডুবে মাঝি মো. আ. হাকিম (৫২) নিখোঁজ হন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাকিম মাঝিসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ শিকারের সময় দক্ষিণ দিকগামী একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় আমিরুল ও রতনকে অন্য জেলেনৌকার সাহয্যে আহত অবস্থায় উদ্ধার করা হলেও আ. হাকিম নিখোঁজ হন।