প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় ঢাকার বিএনপির নেতা রফিকুল ইসলাম মজুমদারকে হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। হত্যাকাণ্ডের নয় দিন পর গত রোববার রাতে শৈলকুপা থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই মফিজুর রহমান। এতে অভিযোগ করা হয়েছে, কালো পোশাকধারী অজ্ঞাত সাত-আটজনের একটি দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে অপহরণ করে নিয়ে হত্যা করে।