আট দিন পর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় টিলা ধসে মারা যাওয়া নেত্রকোনার তিন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। দাফনের আট দিন পর আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার লাশ তোলা হয়। ওই শ্রমিকেরা হলেন জাহের উদ্দিন (৪০), আল হাদি (২০) ও কাদির মিয়া (২০)। তাঁদের বাড়ি সদর উপজেলার কর্ণখলা শালজান গ্রামে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পূর্ণেন্দু দেব বলেন, ওই ঘটনায় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াৎ মোহাম্মদ শাহেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। এ ছাড়া কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত লাশগুলো উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।