আট দিন পর স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে নিখোঁজের আট দিন পর সাব্বির (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচর মর্সিনাবন্ধ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে ওই হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।
সাব্বির ওই এলাকার মোবারক মাঝির ছেলে। সে গোপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সাব্বির নিখোঁজের ঘটনায় তার বাবা ১৩ মার্চ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। রোববার রাতে শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে ওই স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।