আট দিন সাগরে ভাসার পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সশস্ত্র জলদস্যুরা জাল, মাছ, খাবার, জ্বালানি তেল লুট করে ট্রলারের ইঞ্জিন খুলে নেয়। কুপিয়ে হত্যা করে ট্রলারের দুই জেলেকে। তাদের পিটুনিতে গুরুতর আহত হন আরও ১৪ জন জেলে। বঙ্গোপসাগরের গভীরে ছয় দিন ভেসে থাকার পর গত মঙ্গলবার উদ্ধার হয় ট্রলারটি। বৃহস্পতিবার আহত জেলেরা বরগুনার ট্রলারঘাটে ফিরে জানান তাঁদের করুণ অবস্থার কথা।বরগুনা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন জেলে বাসার জানান, মঙ্গলবার দুপুরে একটি ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে। তিনি বলেন, ‘মোরা কেউ একফোঁটা পানিও মুখে দিতে পারি নায়। এক দিকে লাশের পচা গন্ধ, আরেক দিকে শরীরের যন্ত্রণা।’