আট দিনেও সন্ধান মেলেনি প্রণবের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার আট দিন পরও বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের প্রণব বাড়ৈ (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরের সন্ধান মেলেনি।
জানা গেছে, উপজেলার বাকাই গ্রামের প্রমানন্দ বাড়ৈর বড় ছেলে প্রণব বাড়ৈ একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ৬ ডিসেম্বর বাবা-মায়ের সঙ্গে প্রণব যশোরের বেনাপোলে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। ১১ ডিসেম্বর তার কাকা রামানন্দ বাড়ৈ গৌরনদী থানায় একটি জিডি করেন। প্রণবের খোঁজ পেলে ০১৭১৩০৬৭৬১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।