আট দোকান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার টাংবাড়ীতে গতকাল রোববার আগুন লেগে আটটি দোকান ভস্মীভূত হওয়ায় খবর পাওয়া গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বেড়া ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশীনাথপুর-নগরবাড়ী মহাসড়কের পাশে উপজেলার টাংবাড়ী বাজারে গতকাল সকাল সাতটার দিকে হঠাৎ করেই একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।