প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল শুক্রবার ভোরে শহরের একটি বিপণিবিতানে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। শহরের নারায়ণপুর এলাকার নুরুন্নাহার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলামের দোকানে বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে ভোর পৌনে পাঁচটায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা পাশের মেসার্স নীতিশ জুয়েলার্স, গৌরাঙ্গ জুয়েলার্স, মনোতোষ জুয়েলার্স, খন্দকার নাহিদ সাইকেল স্টোর, রাজা এন্টারপ্রাইজ, আবদুর রহমান স্টোর ও আশা ভিডিও নামের আরও সাতটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।