আট দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের বড় বাজারে গত সোমবার গভীর রাতে আটটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও দোকানমালিক সূত্র জানায়, সোমবার রাতে সওদাগর পট্টির নওসিন ক্লথ স্টোর, প্রিয়া সুতাঘর, লাকী লেদার, নাছির ক্লথ স্টোর এবং তাকিয়া রোডের বিছমিল্লাহ ট্রেডার্স ও খাজা ট্রেডার্সসহ আটটি দোকানে চুরি হয়। চোরের দল প্রতিটি দোকানের তালা ও শাটার কেটে নগদ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যায়। সকালে দোকানমালিক ও কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দোকানের তালা ও শাটার ভাঙা দেখতে পান। খবর পেয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ আটটি দোকানে চুরি ও চুরির ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।