আট পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ আটটি পদে রদবদল হয়েছে। গত শুক্রবার রেলপথ মন্ত্রণালয় থেকে রদবদলের আদেশ দেওয়া হয়। গতকাল রোববার থেকে এই আদেশ কার্যকর শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সাম্প্রতিক কালে পূর্বাঞ্চলের রেল দুর্ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই রদবদল ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে পূর্বাঞ্চল গঠিত।
রেলওয়ে সূত্র জানায়, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মকবুল আহম্মদ গতকাল রোববার নতুন মহাব্যবস্থাপক মোজাম্মেল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। মোজাম্মেল হক মহাব্যবস্থাপক (প্রকল্প) থেকে এসেছেন। তাঁর জায়গায় বদলি করা হয়েছে মো. মকবুল আহম্মদকে।
একই আদেশে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম মাহবুবুল আলমকে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন রেল ভবনের যুগ্ম মহাপরিচালক আবদুল হাই। পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মিহির কান্তি গুহকে রেল ভবনে যুগ্ম মহাপরিচালক (অপারেশন) পদে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মিয়া জাহান। পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী আবদুল মতিন চৌধুরীকে পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী পদে বদলি করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হন হারুন অর রশিদ।