আট পরিদর্শক পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের আট পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল এ রদবদলের আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে জানান, হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলামকে নগর পুলিশের বিশেষ শাখায় এবং নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক প্রণব চৌধুরীকে হালিশহর থানার ওসি করা হয়েছে। পুলিশের রেশন স্টোরের পরিদর্শক শেখ মো. আলীকে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) উত্তম চন্দ্র দেবকে নগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়েছে। বায়েজীদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আবছারকে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এবং বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামকে বায়েজীদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। পরিদর্শক হাসান ইমামকে পুলিশ লাইন থেকে নগর পুলিশের বিশেষ শাখায় ও বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ জোবাইর সৈয়দকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখায় বদলি করা হয়েছে।