প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ এলাকার চাকপাড়া মাদ্রাসার কাছে গত সোমবার রাতে ট্রাকের ধাক্কায় পুলিশের একটি পিকআপ ভ্যান উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে চণ্ডীহারা এলাকা থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি পিকআপ ভ্যান মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ফিরছিল। চাকপাড়া মাদ্রাসার কাছে এলে রংপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে গিয়ে আট পুলিশ সদস্য আহত হন। শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, ট্রাকটি ধাক্কা দিয়েই পালিয়ে গেছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি।