আট পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে গাইবান্ধার আদালতে দায়িত্বপ্রাপ্ত আট পুলিশ সদস্যকে গত বুধবার প্রত্যাহার করা হয়েছে। তবে তাঁদের নাম জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার চরকোচামারি গ্রামের শাকিল মিয়াকে (২৬) ইয়াবা বড়িসহ গত সোমবার আটক করে পলাশবাড়ী থানা-পুলিশ। ওই দিন বিকেলে পুলিশ তাঁকে গাইবান্ধা বিচারিক হাকিম আদালতে পাঠায়। সন্ধ্যায় তাঁকে পুলিশ ভ্যানে জেলা কারাগারে নেওয়ার পথে তিনি পালিয়ে যান। এতে আদালত পুলিশের এসআই আবুল কালাম আজাদ গাইবান্ধা সদর থানায় মামলা করেন। পরে দায়িত্বে থাকা ওই আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনে নেওয়া হয়।