আট পৌরসভায় ভোট ৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ আগস্ট দেশের সাতটি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গতকাল সোমবার এসব পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জুলাই। ১৪ জুলাই মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জুলাই। কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনের উপযোগী সাতটি পৌরসভা হলো দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল ও বগুড়ার সোনাতলা। এ ছাড়া পাবনার বেড়া পৌরসভার নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করে ভোটের তারিখ ৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।