আট প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশে, পোড়া তেলে ইফতার, খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে নগরের কয়েকটি স্থানে আট প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার নগরের ওয়াসা, জিইসি মোড় ও লালখান বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জুবায়ের আহমদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহায়তা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং দইয়ের মূল্য বেশি রাখার দায়ে জিইসি মোড়ের ওয়েল ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটি অপরিচ্ছন্ন নালার পাশে খাবার তৈরি করছিল।