আট বছর পর রেলে ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে রেলভ্রমণ বন্ধ ও আয় বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হয়েছে। আট বছর পর রেলওয়ে বিভাগ গতকাল শনিবার সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সয়দাবাদ স্টেশনে আদালতের অভিযান শুরু হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম উদ্বোধন করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর সিল্কসিটি ও ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৮১ জনের কাছ থেকে জরিমানা আদায় ও ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
খায়রুল আলম বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক্করণের পর রেলওয়ে বিভাগের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে রেলের উন্নয়নের ধারাবাহিকতায় আয় বৃদ্ধিকল্পে রেল বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।