আট বছর পর শেরপুর পৌর আ.লীগের সমেঞ্চলন অনুষ্ঠিত
দীর্ঘ আট বছর পর গত রোববার বগুড়ার শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে তিনটায় জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।সম্মেলনে অংশ নেওয়া পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল দত্ত জানান, দীর্ঘ আট বছর পর পৌর কমিটির সম্মেলন হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। এতে আমান উল্লাহ খান, আশরাফ উদ্দিন সরকার, আবদুস সাত্তার প্রমুখ বক্তৃতা করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল হয়। এতে সর্বসম্মতিক্রমে মকবুল হোসেনকে পুনরায় সভাপতি এবং রেজাউল করিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।