আট বছর পর স্টেডিয়ামে গড়াল প্রীতি ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাউদ্দিন খান সিটি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলায় বিজয়ী দল বঙ্গসাথী ক্লাবের ক্রীড়া সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র সেলিনা হায়াৎ​ আইভী l ছবি: প্রথম আলো
আলাউদ্দিন খান সিটি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলায় বিজয়ী দল বঙ্গসাথী ক্লাবের ক্রীড়া সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র সেলিনা হায়াৎ​ আইভী l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের আলাউদ্দিন খান সিটি স্টেডিয়ামে গতকাল বুধবার প্রীতি ফুটবল দিয়ে আবার খেলা শুরু হয়েছে। প্রায় আট বছর ধরে এ স্টেডিয়ামে খেলা বন্ধ ছিল। খেলায় ১-০ গোলে জয় পায় বঙ্গসাথী ক্লাব। তবে হেরে যাওয়া মিচ্যুয়েল ক্লাবকে প্রেরণা দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বিকেল সাড়ে তিনটায় আলাউদ্দিন খান সিটি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন মেয়র আইভী। মেয়র বলেন, ‘এ মাঠের কাজ পূর্ণাঙ্গভাবে শেষ হয়নি। ভবিষ্যতে হবে। এ মাঠ করতে গিয়ে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। জিডি হয়েছে। তারপরও আমি থেমে থাকিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন একান্তভাবে চেয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য।’
২০০৫ সালে আলাউদ্দিন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে আলমচান মুন্সি স্মৃতি টুর্নামেন্ট শুরু হলেও শেষ হয়নি।